বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ইয়েমেনের সেনাবাহিনীর দাবি: মার্কিন-সৌদি ৩৫০ সৈন্য হত্যা করেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর একটি নতুন সামরিক অভিযানে নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২০ টিরও বেশি গাইডেড ড্রোন মার্কিন-সৌদি শিবিরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তারা ইয়েমেনের নিরীহ মানুষকে অকতরে হত্যা করছে। আমরা তাদের যথাযত জবাব দিতে প্রস্তুত আছি।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারে আরো বলেন, অভিযানে সৌদি, আমিরাতিস ও সুদানীজসহ ৩৫০ এর বেশি সৈন্য নিহত ও আহত হয়েছে।

এ অভিযানের ফলে শিবিরের অভ্যন্তরের পাঁচটি অস্ত্রের গুদাম, বহু যানবাহন এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। প্যাট্রিয়ট ব্যাটারি ছাড়াও বেশ কয়েকটি রাডারও ধ্বংস হয়েছে।

সেনাবাহিনী ও স্বাধীনতাকামীদের যৈথ অভিযান অব্যহত থাকবে। হোদাইদা এবং পশ্চিম উপকূলে শত্রুদের আগ্রাসন ও যুদ্ধনীতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়া হবে।

তিনি আরো উল্লেখ করেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে স্টকহোম চুক্তির লঙ্ঘনের সংখ্যা প্রায় য৩০৮৪৪টি হয়েছে, ১৩৩৬ বিমান চলাচল লঙ্ঘণসহ আরো বহু আইন তারা লঙ্ঘণ করেছে। তারা শিশুদের অকাতরে মৃৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে। লক্ষ লক্ষ শিশু আজ মৃত্যুর মুখে যুদ্ধময় এ ইয়েমেনে।

তিনি বলেনম পুরো ইয়েমেনের হোদেইদাহে সবচেয়ে বেশি আক্রমণ ও বিমান হামলা হয়েছে। সম্প্রতি ২২টিরও বেশি বিমান হামলার ঘটনা ঘটেছে, ততে বহু শহীদ ও হতহত হয়।

আলমাসিরাহ অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ