বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

পুলিশের অনুমতি মিলল, দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।

রোববার সকাল সোয়া ১০টায় পুলিশের পক্ষ থেকে এই সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, আজ সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দুপুর ২টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।

গত ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর সমাবেশ করা হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ