বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কঙ্গোতে ঘর-বাড়ির উপর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অন্তত ১৬ জন যাত্রী ও দুজন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বিবিসির বরাতে জানা যায়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের কয়েকটি বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়ে।

নর্থ কিভুর আঞ্চলিক গভর্নর নাজানজু কাসিভিটা কার্লি বিমান দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর তথ্য জানালেও হতাহতের মোট সংখ্যা জানাতে পারেননি।

তিনি আরো জানান, শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ‘নিখোঁজ’ হওয়া বিমানটি পাশের মাপেন্দোর কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। ‘বিজি বি’ নামের একটি কোম্পানি ডোরিনিয়ার-২২৮ বিমানটি দিয়ে ফ্লাইট পরিচালনা করত।

বিমানটি গোমা থেকে ৩৫০ কিলোমিটার দূরত্বের বেনীতে যাওয়ার কথা ছিল, কিন্তু উড্ডয়নের মিনিট খানেকের মধ্যেই বিধ্বস্ত হয় এটি।

নিরাপত্তার মান ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে কঙ্গোতে বিমান দুর্ঘটনা তুলনামূলকভাবে ঘন ঘন ঘটে। দেশটির সব বাণিজ্যিক ফ্লাইটকে ইউরোপীয় ইউনিয়নে পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে। ইউএনবি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ