শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২৯ নভেম্বর থেকে নারায়নগঞ্জে তাবলিগের জোড় ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে সাধারণত ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রতি বছর টঙ্গি ইজতেমা ময়দানে এ জোড় ইজতেমা হলেও এ বছর অঞ্চল ভিত্তিক পৃথক পৃথক স্থানে আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের ‘জোড় ইজতেমা’ অনুষ্ঠিত হবে।

এরই অংশ হিসেবে নারায়নগঞ্জ জেলায় আলমী ১১ জেলার শুরাপন্থী তাবলিগী সাথীদের নিয়ে আগামী ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তিন দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু হতে যাচ্ছে।

ওলামায়ে কেরাম ও বাংলাদেশের তাবলিগের মারকাজ কাকরাইলের আলেম মুরব্বিদের ব্যবস্থাপনায় আলমী শুরাপন্থী তাবলিগী সাথীদের জোড় ইজতেমায় দেশের সর্বস্তরে আলেম-ওলামারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

যেসব জেলার সাথীরা অংশ নেবে- ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদি, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী এবং বরগুনা জেলার জোড় অনুষ্ঠিত হবে।

ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি ইজতেমা উপলক্ষে দাওয়াত তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ দিক-নির্দেশনা দেওয়া হয়।শুধুমাত্র আলেম-ওলামা তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা জোড়ে অংশগ্রহণ করতে পারেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ