বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘সরকার পতনের বক্তব্য’ দেয়ায় বিএনপি নেতা গ্রেপ্তার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা (উত্তর) সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ শনিবার বরিশালে দলটির বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বলেন, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীর দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে সরকার পতনের জ্বালাময়ী বক্তব্য রাখেন তিনি।

তিনি দাবি করে বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলার কারণেই মিথ্যা মামলায় কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তার নিঃশর্ত মুক্তির দাবি জানান জিয়াউদ্দিন সিকদার। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক মো. আসাদ বলেন, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর বিমান বন্দর থানায় শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আ ক ন কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ