বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র

রোহিঙ্গা-বাংলাদেশি বিতাড়নে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মূল ভূখণ্ডে বসবাসরত রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের বিতাড়নের দাবিতে করা এক বিজেপি নেতার (নাম অপ্রকাশিত) আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু করতে সম্মতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দ্য আউটলুক ইন্ডিয়া

গত বৃহস্পতিবার দ্য আউটলুক ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য মতে, প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদন গ্রহণ করা হয়। সুপ্রিম কোর্ট বেঞ্চ জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে এই আবেদনের প্রেক্ষিতে শুনানি শুরু হবে।

আবেদনে বিজেপি নেতা কেন্দ্রীয় সরকারের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে ভারতে বসবাস ৪০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করে বিতাড়নের কথা বলেন।

তিনি চান, আদালত যেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার রোহিঙ্গাদের চিহ্নিত করে আটক ও বিতাড়নের নির্দেশ দেওয়া হয়।

আবেদনে বলা হয়, ‘বিশাল সংখ্যক অবৈধ অভিবাসী বিশেষ করে মিয়ানমার ও বাংলাদেশি আমাদের সীমান্ত অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামোর জন্য হুমকি। বর্তমান পরিস্থিতিতে তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি।

এতে দাবি করা হয়, মিয়ানমার থেকে বেনাপোল-হরিদাসপুর হয়ে সোনামোরা, কলকাতা ও গুহাটিতে অনেক রোহিঙ্গাকে প্রবেশের সুযোগ করে দিয়েছে কিছু অসাধু চক্রের সদস্য।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ