বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মাগুরায় ফজরের নামাজ পড়ে ফেরার পথে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার মহম্মদপুর উপজেলার শিবরামপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তার মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

আজ শনিবার ভোরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫জন আহত এবং বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৮জনকে আটক করেছে।

নিহতের স্ত্রী মাজেদা বেগম জানান, তার স্বামী মুক্তার মোল্যা ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মারাত্মকভাবে জখম হন। পরে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ৫ জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সকাল ১০টার দিকে নিহতের লোকজন হামলা করলে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে গেলে আয়ুব মৃধার বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটসহ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে।

মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে গ্রামের সামাজিক দলের মাতববর আক্তার বিশ্বাস ও জাফর বিশ্বাসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তারই ধারাবাহিকতায় এ হত্যাকান্ড ঘটতে পারে।

এ ঘটনায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত ইট ভাটা শ্রমিক মুক্তার মোল্ল্যা ঐ গ্রামের জাফর বিশ্বাসের সর্মথক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ