রকিব মুহাম্মদ ।।
১৯৪৮ সালের ৬ জানুয়ারি শায়েখ আহমাদ তাইয়েব মিশরের প্রাচীন শহর আকসার অন্তর্গত আল- কোরানাতে জন্মগ্রহণ করেন। তার জন্মগ্রহণের পর কেউ ধারণা করতে পারেনি, এ আহমাদ তাইয়েব একদিন বিশ্বখ্যাত আল আযহারের প্রধান হবেন।
শায়েখ আহমাদ তাইয়েবের পিতা সব সময় চাইতেন তার প্রিয় দুই পুত্র ‘আহমাদ ও মুহাম্মাদ’ যেন আল্লাহ তায়ালার রহমতে দীনি ইলম অর্জন করে জামিয়া আযহারে দীনি খেদমত করতে পারে। সে লক্ষ্যে তিনি সন্তানদের যোগ্য করে গড়ে তুলতে ছোটবেলা থেকে শিষ্টাচার, আমানতদার, পরপোকার, ন্যায়পরায়নতা ও খোদাভীরু রূপে গড়ে তুলতে সচেষ্ট ছিলেন।
আহমাদ তাইয়েব পিতার মনবাসনা পূরণ করতে সক্ষম হন। তিনি জামিয়াতুল আযহারে ‘উসুলে দীন’ নিয়ে লেখাপড়া করেন। ‘উসুলে দীন’-এর ওপর তিনি স্নাতক করেন। এরপর এ বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। পরে ‘উসুলে দীন’ সম্পর্কে জানার আরো আগ্রহ নিয়ে সর্বোচ্চ শিক্ষা অর্জনের জন্য ফ্রান্স পাড়ি জমান।
ফিরে এসে মিশরের ধর্ম মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে তিনি কর্মজীবনের সূচনা করেন। দক্ষতার সাথে এ কাজের দায়িত্ব পালন করতে থাকেন। পর্যায়ক্রমে তিনি প্রধান মুফতির পদে অলংকৃত হন।
আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শায়খ মুহাম্মদ তানতাভীর ইন্তেকালের পর ১৯ মার্চ ২০১০ সালে সরকার আহমদ তাইয়েবকে জামিয়াতুল আযহারে তানতাভীর স্থলভিষিক্ত করেন।
শায়খ আহমদ তাইয়েব অধিকাংশ সময়ই কায়রোতে অবস্থান করলেও নিজ গ্রাম ও আত্বীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। মাঝে মাঝে প্রয়োজনে, তাদের হক পালন করতে ছুটে যান। বিপদে তাদের পাশে দাঁড়ান এবং সাহায্য-সহযোগিতা করেন।
শায়খের এক ছেলে ও এক মেয়ে। ছেলে মাহমুদ ইঞ্জিনিয়ার এবং মেয়ে যুনায়েব আকসায় বসবাস করেন। আকসাতে মানুষের মধ্যকার বিচার-আচর ও বিবাদের ফয়সালায় শায়েখ আহমদের ভূমিকা উল্লেখযোগ্য। সেই সাথে হীন-দরিদ্র মানুষের স্বার্থে কাজ করে চলেছেন।
কায়রো শহরে শায়খ আহমদের জায়গা রয়েছে। মূলত সেখানেই বসবাস করেন। তিনি ও তার বড় ভাই মুহাম্মদ সুফিয়া দু‘ভাই একসঙ্গে মুসলমানদের জন্য কাজ করেন। পাশাপাশি ভিন্ন ধর্মালম্বিদের বিষয়েও কাজ করেন।
ড. আহমদের ভাই বলেন, আমাদের পারিবারিকভাবে একটি সংস্থা আছে। যেটি শিশু কল্যাণ সংস্থা নামে পরিচালিত। এখানে মূলত ইয়াতিম শিশুদের দেখাশুনা করা, যত্নসহকারে লালন-পালন করা, তাদের শিক্ষা দিয়ে বড় করা, বিয়ে-শাদীর ব্যবস্থাও করা হয়।
সেই সঙ্গে নিরাপরাধ জেলে বন্দি লোকদের পরিবারের খোঁজ নিয়ে তাদের সাহায্য-সহযোগিতা করা এবং তাদের মুক্ত করার যাবতীয় বন্দবস্ত করা। সুদুরপ্রসারী এ লক্ষে নিরলসভা