বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ঝালকাঠিতে সন্ত্রাসী ছাত্রলীগ সভাপতিকে পুলিশে দিলেন বাবা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাবা।

অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ছেলের নাম রফিকুর রহমান রাহাত। তিনি ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের টিঅ্যান্ডটি সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।

রাহাতের বিরুদ্ধে তার বাবা ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা বাসায় ভাঙচুর ও অবাধ্য আচরণের অভিযোগ করেছেন পুলিশের কাছে।

জানা গেছে, সকালে রাহাত তার বাবা মায়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। এর প্রতিবাদ করলে বাসায় ভাঙচুর চালায় সে। এছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব কারণে তার বাবা মা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে বাসা থেকে রাহাতকে আটক করে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

রাহাতের বাবা আবদুস শুক্কুর মোল্লা বলেন, অনেক দিন ধরেই রাহাত আমাদের অবাধ্য হয়ে চলছে। তার আচরণ অসৌজন্যমূলক। সে বাবায় বিভিন্ন সময় ভাঙচুর চালায়। বাধ্য হয়ে বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি।

ঝালকাঠি থানার ওসি আবু তাহের বলেন, রাহাতের বাবা পুলিশের কাছে অভিযোগ করায় তাকে আটক করা হয়েছে। রাহাতের বাবা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ