বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

লবণ কারসাজিদের জেল-জরিমানার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লবণের দাম বাড়ানো নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের জেল-জরিমানা করতে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন।

টিপু মুনশি বলেন, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। কোনোভাবেই লবণের দাম বাড়ার সুযোগ নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এটা বাড়িয়েছেন। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বাজার মনিটর করে জড়িতদের জেল-জরিমানা করতে বলা হয়েছে।

তিনি বলেন, লবণের বিষয়ে আমাদের সরকারের তরফ থেকে একটাই কথা- শুধুমাত্র গুজবকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী অবাস্তব সুযোগ নিয়েছেন। যদিও লবণের বিষয়টি শিল্প মন্ত্রণালয় দেখে তারপরও আমি আসার আগে খবর নিয়ে এসেছি যে দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টন লবণ মজুত রয়েছে।

পেঁয়াজের দাম নিয়ে কয়েক দিন ধরে দেশজুড়ে চলা তোলপাড়ের মাঝে সোমবার সন্ধ্যা থেকে বিভ্ন্নি এলাকায় লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে যায়। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন আশপাশের দোকানগুলোতে। বাড়তি চাপে নিমিষেই ফুরিয়ে যায় বিভিন্ন দোকানের লবণের মজুত। সুযোগ বুঝে অনেক ব্যবসায়ী দাম বাড়িয়ে করেন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা। লবণ নিয়ে চলা এ লঙ্কাকাণ্ড মঙ্গলবার সারা দিন চলে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে লবণের কোনো ঘাটতি নেই। বর্তমানে চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুত রয়েছে। লবণের সংকট রয়েছে বলে অনলাইন মিডিয়ায় একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে বিসিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ