বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মগবাজার ও উত্তরায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার মগবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এবং উত্তরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মগবাজার রেলক্রসিং থেকে বিশাল সেন্টার পর্যন্ত রাস্তার দুইপাশে এবং ফ্লাইওভারের নিচে শতাধিক অস্থায়ী দোকান, টং ঘর, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়াও দোকানের নির্ধারিত স্থানের বাইরে বর্ধিত করায় এক দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে উত্তরার ৩ ও ১০ নম্বর সেক্টরে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলানো হয়। অভিযানে দুই শতাধিক অস্থায়ী দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এ ছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে তিনজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ