বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মৌলভীবাজারে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ (টাইটেল) মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তালহা (১৪) গত ১৬ নভেম্বর (শনিবার) থেকে নিখোঁজ রয়েছে।

জানা যায়, ১৬ নভেম্বর (শনিবার) সকাল নয়টার সময় তাঁর নানাবাড়ি কাঠালতলী থেকে মাদরাসায় যাওয়ার জন্য বেরিয়ে যায়। কিন্তু সে বিকাল পর্যন্ত মাদ্রাসায় না পৌঁছায় তার পরিবারের সন্দেহ হলে চারিদিকে খোজাখুজি শুরু করেন।

ঐদিন সকাল ১০টার সময় কুলাউড়া জংশনের সিসিটিভি ক্যামেরায় তাকে ঢাকাগামী জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনে উঠতে দেখা যায়। তখন তার পরনে ছিল আকাশি রং এর লম্বা পাঞ্জাবী মাথায় টুপি।

হারিয়ে যাওয়া মাদরাসা ছাত্র মোহাম্মদ তালহা’র গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউপির পূর্ব দক্ষিণভাগ গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ উবায়দুল্লাহ। বর্তমান ঠিকানাঃ চান্দাই তালুকদারপাড়া, সিলেট।

হারিয়ে যাওয়া মাদরাসা ছাত্রের সন্ধান পেলে তার পিতা মোহাম্মদ উবায়দুল্লাহ’র নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
মোবাইল-০১৭০৫৮০০৮৪৪।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ