বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক

শীঘ্রই আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত তাপমাত্রা নেমে যাচ্ছে ১৮ ডিগ্রির নিচে। এটা কেবল শীতের আগমনী বার্তা মাত্র। মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়বে।

তবে শীতের প্রকোপটা হাড়ে হাড়ে টের পাওয়া যাবে জানুয়ারি মাসে। এমনিতেই জানুয়ারি দেশের শীতলতম মাস।

২০১৮ ও ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা রেকর্ড গড়ে ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছিল। এবারো সে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

সেই হিসেবে জানুয়ারিতে অন্তত দু’টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এছাড়া দু’থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।

আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মাহনাজ খান জানান, ২০১৯ সালের ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আর রাতের শেষ থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।

আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ রয়েছে।

যার কারণে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে।

আর রাতের তাপমাত্রা হ্রাস পাবে। সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা আরো কমবে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপামাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ