মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরে শ্রীবরদী উপজেলার পানবাড়ি সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সিমান্ত রক্ষা বাহিনী ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

কর্ণঝোড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই জানান, ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্তের কুমারগাতি গ্রামের এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত উকিল মিয়া (১৯) শ্রীবরদীর মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে ও আহত সুমন মিয়া বাবেলাকোনা গ্রামের বদর আলীর ছেলে।

বিজিবি সদস্য আব্দুল হাই জানান, গরুকে ঘাস খাওয়াতে খাওয়াতে একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় অনুপ্রবেশ করে।

এ সময় বিএসএফ ‘গুলি’ চালালে উকিল ও সুমন আহত হয়ে বাংলাদেশের সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে উকিলের লাশ উদ্ধার করে এবং আহত সুমনকে শ্রীবরদী হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

অপরদিকে, ময়নাতদন্তের জন্য উকিলের লাশ পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে এবং এ ঘটনায় দুপুরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান আব্দুল হাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ