বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু টিসিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের উত্তপ্ত বাজারের লাগাম টেনে ধরতে রাষ্ট্রীয় মালিকাধীন বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জধানীর কারওয়ান বাজারে সংস্থা প্রধান কার্যালয়ের সামনে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি শুরু করেছে।

আজ রোববার আবিদ নামে টিসিবির এক ডিলার বলেন, তারা বেলা ১১টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু করেছেন এবং তা ট্রাকের পণ্য শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন।

ঘটনাস্থলে গিয়ে ইউএনবির সংবাদদাতা ট্রাক ঘিরে ক্রেতা, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষের বড় সারি দেখতে পান।

তবে ট্রাক থেকে একজন ব্যক্তি মাত্র এক কেজি পেঁয়াজ কিনতে পারছিলেন। সারিতে দাঁড়ানো এক ক্রেতা মনির হোসেন বলেন, ‘আমরা অনেক খুশি যে টিসিবি ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। আশা করি দাম দ্রুত কমে আসবে।’

শনিবার রাজধানী ঢাকাসহ দেশের নানা জায়গায় পেঁয়াজের কেজি প্রতি দাম দাঁড়ায় ২৬০ টাকা। ক্রেতাদের অভিযোগ, ‘বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকায়’ অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা আকাশছোঁয়া দামের জন্য পেঁয়াজের সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন।

ভারত নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করার পর থেকেই বাংলাদেশের বাজারে এ পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে।

সরকার শুক্রবার জানায় যে স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে আকাশপথে তুরস্ক, মিশর, আফগানিস্তান ও ইউএই থেকে জরুরিভাবে পেঁয়াজ আনা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ