বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’ নতুন বছরে ভর্তির দুর্ভোগ, একটি মর্মস্পর্শী চিত্র

রোহিঙ্গা নিপীড়ন: আন্তর্জাতিক তদন্তের বিরুদ্ধে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার বিষয়ে মিয়ানমারের উপর বিশ্বব্যাপী চাপের প্রেক্ষিতে, দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তকে আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করে একে অবৈধ বলে উল্লেখ করেছে।

গত বৃহস্পতিবার, আন্তর্জাতিক ফৌজদারি আদালত ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর রক্তক্ষয়ী হামলার পুরো তদন্ত করার ব্যাপার রায় প্রদান করেছে।

এ রায় প্রদানের পর মিয়ানমার শুক্রবার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের বিরোধিতা করেছে।

রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সহিংসতামূলক আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংস্থাগুলি তীব্র চাপ প্রয়োগ করেছে।

এদিকে মিয়ানমার দাবি করেছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

মানবাধিকার সংস্থাগুলি আর্জেন্টিনায় পৃথকভাবে অভিযোগ দায়ের করার পরে মিয়ানমারে আন্তর্জাতিক তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ২৫শে মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্রবাদী বৌদ্ধদের পাশবিক হামলার ফলে ৭ লাখ ২৫ হাজারের অধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরমধ্যে প্রায় ৬০ শতাংশ শিশু রয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ