শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহে যাত্রা শুরু করলো টিউন-আপ স্টুডিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক

সুস্থ সংস্কৃতি বিকাশে এবারে আরও এক ধাপ এগিয়ে ময়মনসিংহের নবরবি সাংস্কৃতিক ফোরাম। ইসলামিক নাশীদ, গজল, ও হামদ নাতকে সৃজনশীলতা ও স্বনির্ভরতায় সমৃদ্ধ করতে নবরবি'র কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে টিউন-আপ স্টুডিও।

নবরবি সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক ইউসুফ বিন মুনিরের নিজস্ব এই স্টুডিওটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করে কাজ শুরু করে দিয়েছে। গত ১৫ নভেম্বর শুক্রবার জমকালো আয়োজনে গ্রেন্ড ওপেনিং হয় স্টুডিওটির।

এ সময় উপস্থিত ছিলেন হলিটিউন স্টুডিওর গীতিকার, সুরকার আহমাদ আব্দুল্লাহ, জনপ্রিয় শিল্পী আবু উবাইদা, হক এন্টারটেইনমেন্ট চ্যানেলের সিইও সালমান সাদী, টিউন-আপ স্টুুডিওর নিজস্ব সংগঠন নবরবি'র কেন্দ্রীয় পরিচালক কবি ওয়ালিউল ইসলাম, সহকারী পরিচালক ইয়াসির খান, নির্বাহী পরিচালক,আব্দুল হাকিম নাহিদ,যুগ্ন নির্বাহী পরিচালক, শিল্পী শাদমান ইবনে শহীদ সহ নবরবি'র কেন্দ্রীয় ও শাখা দায়ীত্বশীলগণ।

স্টুডিওর সিইও এবং নবরবি'র প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক ইউসুফ বিন মুনির জানান, নবরবি'র কাজের অগ্রগতি আরও এক ধাপ এগিয়ে নিতে এবং বর্তমান সময়ের নন ইসলামিক গানের সঙ্গে ইসলামিক নাশীদ, হামদ, নাত, গজলের অবস্থান আরও সমৃদ্ধ করতে এই স্টুডিওর পথ চলা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ