বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

বনশ্রী থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে সাংবাদিক মনসুর আলীর (৩৩) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

সাংবাদিক মনসুর আলী অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক ছিলেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন।

মনসুরের সঙ্গে একই বাসায় থাকতেন তার বন্ধু মনোজিত মিত্র। তিনি জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে মনসুর অফিসে যান। এর পর তিনিও বাসা থেকে বের হয়ে যান। মনোজিত রাতে আর বাসায় ফেরেননি। শনিবার সন্ধ্যায় মনোজিত বাসায় এসে দরজায় নক করেন। কিন্তু বাসার ভেতর থেকে কারও সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাসার মালিক ও কেয়ারটেকারকে জানান।

পরে বাসার মালিক জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। পুলিশ মনসুরকে বিবস্ত্র অবস্থায় বিছানায় চিৎ হয়ে পড়ে থাকতে দেখে। এ সময় বিছানার পাশে বমি ও মল ছিল।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, মনসুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ