বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

পেঁয়াজের অস্বাভাবিক দাম না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজের অস্বাভাবিক দাম এক সপ্তাহের মধ্যে না কমলে হস্তক্ষেপ করবেন হাইকোর্ট। আদালত বলেছেন, আপনারা এক সপ্তাহ দেখেন। এর মধ্যে যদি পেঁয়াজের মূল্য পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা হস্তক্ষেপ গ্রহণ করব।

আজ রোববার সকালে পেঁয়াজের দাম বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন চেয়ে এক আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ কথা বলেন।

এক সপ্তাহের মধ্যে দাম না কমলে রিটটি আদালতে তুলতে আইনজীবীকে পরামর্শও দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ কথা বলেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ বলেন, হাইকোর্ট বলেছেন যে তারা এ বিষয়টি নিয়ে সচেতন আছেন। এ অস্বাভাবিকতাটা যদি আরো এক সপ্তাহ থাকে, তাহলে এ বিষয়টা নিয়ে তারা এক সপ্তাহ পরে শুনানি শুনবেন।

এর আগে পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।

রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়।

দুনীর্তি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ