বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণ: তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের পাথরঘাটায় আজ একটি বাড়িতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ ও দেয়াল ধসে অন্তত সাতজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক (ডিসি) মুহা. ইলিয়াস হোসেন বলেন, ঘটনাটি তদন্ত অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি কমিটি গঠিত হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হচ্ছে। কমিটিতে ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিও রয়েছেন।

নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেয়ার ঘোষণা করেছেন ডিসি। তিনি বলেন, আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন বহন করবে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ. জ. ম. নাসির উদ্দিনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহসিন জানান, সকাল পৌনে ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিক ফিল্ড রোডে অবস্থিত পাঁচতলা বড়ুয়া ভবনের সামনে গ্যাসের পাইপলাইন প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এসময় ওই ভবনের দুটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন আরও ২৫ জন।

এ ঘটনায় নিকটস্থ ভবনের একটি দরজা এবং গ্যারেজে থাকা একটি মাইক্রোবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করতে ঘটনাস্থলে যায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ