বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

খালেদাকে দেখতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ৫ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ পাঁচ নেতা।

আগামী সোমবার অথবা মঙ্গলবার তারা যাবেন বলে জানা গেছে। আজ রোববার জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ সংক্রান্ত একটি আবেদনপত্র এআইজি প্রিজনস সুরাইয়া আক্তারের মাধ্যমে আইজি প্রিজনসের নিকট পাঠানো হয়েছে। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় সাক্ষাতে যাচ্ছেন না শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আবেদনপত্রে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনযাবত শারীরিকভাবে অসুস্থ। তারই প্রেক্ষিতে গত ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় ঐক্যফ্রন্টের আট নেতা। তখন মানবিক বিবেচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের বিষয়ে সম্মতি দেন।

খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে সাক্ষাৎ করতে যাচ্ছেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও জেএসডি সহসভাপতি তানিয়া রব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ