বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের

সৌদির সঙ্গে বৈঠকের পরই নারীকর্মী পাঠানো নিয়ে সিদ্ধান্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আগামী ২৬ ও ২৭ নভেম্বর সৌদি আরব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পরই মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। নারী কর্মীদের নিয়ে তারা চিন্তিত বলে দাবি করেছেন মন্ত্রী।

শনিবার একদিনের সফরে চাঁপাইনবাবগঞ্জ এসে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন।

ইমরান আহমদ বলেন, নারীকর্মীরা যাতে বিদেশে গিয়ে নিরাপদে ও সম্মান নিয়ে কাজ করতে পারে আমরা সেই ব্যবস্থা করবো। ব্যর্থ হলে অন্য ব্যবস্থা নেব।

নারী কর্মী না পাঠালে পুরুষকর্মী নেয়াও বন্ধ করে দেবে সৌদি আরব কর্তৃপক্ষ এমন আশঙ্কার বিষয়ে মন্ত্রী বলেন, নারী কর্মীর সঙ্গে পুরুষকর্মী সংযুক্ত থাকতেই হবে আমি এটা এগ্রি করি না। তথ্য-উপাত্তসহ লিখিত অভিযোগ পেলে ‘নির্যাতিত সুমির' প্রসঙ্গেও সৌদি আরব কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান মন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ