সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

সিরিয়ায় মার্কিন বাহিনীর ছেড়ে যাওয়া ঘাঁটি দখলে নিল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় মার্কিন বাহিনীর ছেড়ে যাওয়া ঘাঁটি নিয়ন্ত্রণে নিল রাশিয়ার নিরাপত্তা বাহিনী। উত্তর সিরিয়ার কোবানে শহরের কাছে বিমানঘাঁটিতে রুশ মিলিটারি পুলিশকে টহল দিতে দেখা গিয়েছে।

সংবাদ সংস্থা তাস জানায়, কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযানে বিমানঘাঁটিটি ছেড়ে চলে যায় মার্কিন বাহিনী। এরপরে সিরিয়ার সরকার বাহিনী এলাকাটিতে অবস্থান নেয়। বুধবার সেখানে রুশ বিমানবাহিনীর হেলিকপ্টার অবতরণ করে।

রুশ মিলিটারি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, ওই বিমানঘাঁটির মাধ্যমে আসাদ বিরোধীদের সহায়তা দিত মার্কিন বাহিনী। তারা এলাকাটি ছেড়ে যাওয়ায় সেটি এখন রুশ মিলিটারি পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে।

তিনি বলেন, ‘পুরো ঘাঁটিটিতে আমরা টহল দেওয়া শুরু করেছি। এ ছাড়া কোথাও কোনো মাইন পুঁতে রাখা হয়েছে কীনা সেটা অনুসন্ধান করে দেখছি। আমরা জানি না আসলে মার্কিন বাহিনী কোনো ফাঁদ পেতে রেখে গেছে কীনা এখানে।’

দীর্ঘদিন অবস্থানের প্রস্তুতি নিয়ে ঘাঁটিটি গড়ে তুলেছিল মার্কিন বাহিনী। এতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, স্বয়ংপূর্ণ বিদ্যুৎ সরবরাহ এবং একটি সমৃদ্ধ ব্যায়ামাগারও দেখা গিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ