বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

শেয়াল থেকে শিশুকে বাঁচাতে গিয়ে আহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের ভূঞাপুরে শেয়ালের আক্রমণ থেকে দুই বছরের এক শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে তার মা-সহ ১১ জনকে আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রামে এই ঘটনা ঘটে।

শেয়ালের কামড়ে আহতরা হলেন- উপজেলার বাগবাড়ি গ্রামের গীতা রাণী ও তার মেয়ে বৃষ্টি, রমা রাণী, জয়নব বেগম, লাকী আক্তার, রজনী বেগম, কুলসুম বেগম, হাবিবুর রহমান, নূর-জাহান, মুন্নাফ ও দেলোয়ার হোসেন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হেেয়ছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকালে এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তৌফিক এলাহি। বলেন, ‘উপজেলার বাগবাড়ি এলাকায় গীতা রাণীর দুই বছরের মেয়ে বৃষ্টি বাড়ির উঠানে খেলছিল। এ সময় একটি শেয়াল শিশুটিকে একা পেয়ে আক্রমণ করে।

পরে গীতা রাণী তার মেয়েকে উদ্ধারে এগিয়ে এলে শেয়ালটি তার উপরও আক্রমণ করে। এতে মা ও মেয়ে গুরুতর জখম হন। শেয়ালটি পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ে জখম করেছে। এতে করে মোট ১১ জন আহত হন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক বলেন, ‘শেয়ালের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই। অনেকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ