মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

ময়মনসিংহে কলেজ ছাত্রীকে অপহরণের সময় আটক ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টাকালে ১০ জনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই কলেজছাত্রীর বাড়িতে হানা দিয়ে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। পরে তার চিৎকারে ছুটে আসে ঘেরাও করে ১০ জনকে আটক করে প্রতিবেশীরা।

এ বিষয়ে গৌরীপুর থানার এসআই মুহা. জামাল উদ্দিন জানান, অপহরণের চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করে পুলিশে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

-এএ