সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

ভিয়েতনামে আঘাত হেনে, মিয়ানমারের দিকে ঘূর্ণিঝড় ‘নাকরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ চীন সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় নাকরি ভিয়েতনামে আঘাত হেনেছে। এতে অন্তত দু’জনের প্রাণহানি ও চার শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

ভিয়েতনামে আঘাত হানার পর প্রবল এ ঘূর্ণিঝড় দক্ষিণ চীন সাগর থেকে মিয়ানমারের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ভিয়েতনামের আবহাওয়া দফতর বলছে, ঘূর্ণিঝড় নাকরির তাণ্ডবে কমপক্ষে ৪৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দু’জনের প্রাণহানি ও আরও একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড় নাকরির তাণ্ডবে প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক পানির নিচে তলিয়ে গেছে।

নাকরি ভয়াল রূপ জানতে ৮ নভেম্বর থেকে স্যটেলাইট ম্যাপিং সিস্টেম চালু করে ইউরোপীয় কমিশন। আগামী ২৪ ঘণ্টায় ভিয়েতনামের পূর্ব ও উত্তর ভাগে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সেখানকার আবহাওয়া দফতর।

দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মিয়ানমারের দক্ষিণাঞ্চলে এসে পৌঁছবে এ ঝড়। মিয়ানমার পর্যন্ত এসে পৌঁছালেও এ ঝড়ের লণ্ডভণ্ড করার শক্তি আর অবশিষ্ট থাকবে না। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে। মিয়ানমারের পর বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসবে এ ঘূর্ণিঝড়।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে ফের শক্তি সঞ্চয় করতে পারে শক্তি হারিয়ে দুর্বল হতে যাওয়া নাকরি। আবহাওয়াবিদদের আশঙ্কা সত্যি হলে তা আছড়ে পড়তে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। কিন্তু এ ঝড় কবে ভারতে এসে পৌঁছাবে, সে সম্পর্কে কোনো তথ্য নয়াদিল্লির আবহাওয়া দফতর জানাতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ