সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রতিমন্ত্রী ইশরাকের বিষয়ে আইনমন্ত্রী ‘দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, অর্থনীতির সাফল্যের দাবি অর্থহীন’ ঐতিহাসিক ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি সই, ১ এপ্রিল থেকে কর্মী নেবে জাপান ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক

মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবে: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবে। নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে আমেরিকা মুসলমানদের বন্ধু ছিল না এবং কখনো বন্ধু হবেও না।

এই অঞ্চলের মানুষের মাধ্যমেই এখানকার সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

আজ বৃহস্পতিবার রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ কথা বলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

তিনি বলেন, ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মূল ইস্যু। বিশ্বের মুসলমানরা এই ইস্যু মুছে ফেলতে দেবে না।

মুসলিম বিশ্বের বিরুদ্ধে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, আমেরিকার ঘৃণ্য ষড়যন্ত্রের কারণে আফগানিস্তান, ইরাক ও ইয়েমেনে নিরপরাধ ও মজলুম মানুষের প্রাণহানি ঘটছে এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব ও অনৈক্য সৃষ্টি হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের মুসলমানরাই ফিলিস্তিনকে মুক্ত করবে । নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে আমেরিকা মুসলমানদের বন্ধু ছিল না এবং কখনো বন্ধু হবেও না। এই অঞ্চলের মানুষের মাধ্যমেই এখানকার সমস্যার সমাধান করতে হবে।

ড. রুহানি আরও বলেছেন, দুঃখজনকভাবে কিছু মুসলিম দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আপোষ করছে এবং ইসরাইলের কাছ তথ্য সংগ্রহ করে নিজের মুসলমান ভাই ও প্রতিরোধ সংগ্রামের বিরুদ্ধে ব্যবহার করছে।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ফিলিস্তিনিদের রক্ষায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ফ্রন্ট লাইনে রয়েছে। আজকের সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ইসলামি ঐক্য বিষয়ক ১২টি বই উন্মোচন করেছেন।

চলমান ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেম যোগ দিচ্ছেন। তারা ইসলামি ঐক্যের প্রয়োজনীয়তা ও উপায় নিয়ে আলোচনা করবেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ