বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

গৌরনদীতে মাদরাসা বিলীন, খোলা আকাশের নিচে কুরআন পাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশসহ কয়েকটি দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে জেলার গৌরনদী উপজেলার উত্তর দিয়াশুর পীর দুদু মিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা ভবন।

এ ঘটনায় মাদরাসার ২৫০ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন হুমকির মুখে। মাদরাসা ভবন বিধ্বস্ত হওয়ার পরেও খোলা আকাশের নিচে কুরআন পাঠসহ, ক্লাস অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

সূত্র মতে জানা গেছে, ১৯৮৪ সালে উত্তর দিয়াশুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাটি চালু হওয়ার পর থেকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা দিয়ে আসছেন মাদরাসার ১০ জন শিক্ষক। মাদরাসাটি এলাকার মানুষের দান অনুদানে চললেও ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মাদরাসার টিন সেটের ভবনের ওপর বিশাল আকৃতির দুটি গাছ উপরে পরে কক্ষগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

গত মঙ্গলবার সকাল থেকে খোলা আকাশের নিচেই পাঠদান শুরু করেছে শিক্ষকরা। মাদরাসাটি চালু রাখতে এলাকার বিত্তবানদের প্রতি আহ্বান করেছেন এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য এমপিওভুক্ত হওয়া একই উপজেলার ইল্লার গাইনেরপাড় এলাকার মাদরাসা ভবনও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ