মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


খালেদা জিয়ার হাত-পায়ের আঙ্গুল বেঁকে গেছে: সেলিমা ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসকরা নিয়মিত আসলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেয়া হবে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউ হাসপাতালের কেবিনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সেলিমা ইসলাম বলেন, তার শরীর ভালো না, হাতের আঙুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙুলও বেঁকে গেছে প্রায়। অসম্ভব ব্যথা অনুভব করছে। উঠে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে বসতে পারছে না এই অবস্থা তার। তার উন্নত চিকিৎসা দরকার।

তিনি বলেন, চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি। হাত-পা বেঁকে যাচ্ছে হাতের আঙুলগুলো দিয়ে সে নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না উঠে দাঁড়াতে পারছেন না।সোজা হয়ে তিনি বুঝতে পারেন না এরকম অবস্থা তার।

এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, যদি তার জামিন হয় নিশ্চয় তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে। কারণ তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না, সে নিজে হাতে তুলে খেতে পারে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ