মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

আজাদি মার্চ: আগামী কাল থেকে দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান, আজাদি মার্চ থেকে “প্ল্যান -বি” এর আওতায় আগামী কাল থেকে দেশের সব সহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম ডন জানায়,  জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আতাউর রহমান প্ল্যান-বি এর ব্যাখ্যা করতে গিয়ে এ কথা জানান, বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ দেশের মহাসড়ক অবরোধ করা হবে।

তিনি বলেন, আগামীকাল পেশোয়ার ও রাওয়ালপিন্ডির মধ্যবর্তী জিটি রোড অবরোধ করা হবে। সিন্ধু মহাসড়ক, বেলুচিস্তানের কোয়েটা-চামান সড়ক, খাইবার পাখতুনখোওয়ার সিল্ক রোড এবং পাঞ্জাবের সিন্ধু হাইওয়ে ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে গেছে।

জেআইআই-এফ-এর অন্য নেতা নেতা রশিদ সোমো আগামীকাল দুপুর ২ টার মধ্যে করাচির হাব নদী সড়ক অবরোধ করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি কর্মীদের অবরোধের সময় অ্যাম্বুলেন্সে যাওয়ার ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি তাদের হাতে লাঠি না ধরার নির্দেশও দিয়েছেন বলে জানা যায়।

এর আগে গতকাল বুধবার পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম (ফ) এর প্রধান মাওলানা ফজলুর রহমান সরকারবিরোধী আন্দোলনের প্ল্যান বি চূড়ান্ত করেছেন।

জমিয়তের প্ল্যান বি অনুযায়ী, সিন্ধু, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের মূল মহাসড়ক এবং রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ করার ঘোষণা দেন।

ডেইলি জং আরো জানায়, চারটি প্রাদেশের জমিয়তের নেতারা প্ল্যান বি অনুযায়ী মাওলানা ফজলুর রহমানকে তাদের প্রস্তুতির কথা বিস্তারিত জানালে তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন।

ডন নিউজ ইংরেজি অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ