শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রাবেতাতুল ওয়ায়েজীনের বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলমনগরস্থ মারকাযুত তারবিয়ায় আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) আল্লামা নূরুল ইসলাম ওলিপুরীর উপস্থিতিতে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

বৈঠকে রাবেতার কার্যক্রমে আল্লামা অলিপুরীসহ সকলের সক্রীয় ও স্বতস্ফূর্ত অংশগ্রহনের উপর জোর দেয়া হয়েছে । ওয়াজ মাহফিল ও ওয়ায়েজদের সার্বিক উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ হয়েছে। দ্রুতই আল্লামা অলিপুরীর নেতৃত্বে রাবেতার প্রতিনিধি দল দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সাথে রাবেতার লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মসূচী বিষয়ে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাবেতার সভাপতি মাওলানা আব্দুল বাসেত খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাসান জামিল, মাওলানা হামেদ জহিরী, মাওলানা কেফায়াতুল্লাহ আযহারী প্রমূখ ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ