বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর নগরীর দমদমা এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতবেগে যাওয়ার সময় বিপরীত দিক আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ২০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আহত এক যাত্রী মারা যান। তার নাম জানা যায়নি।

মোয়াজ্জেম হোসেন জানান, বাস দুটিকেই আটক করা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপারদের আটক করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ