বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ইসলাম সম্পর্কে জানতে মাদরাসায় পড়ছে হিন্দু শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্থানীয় শেখ বাধা রেজিয়া দাখিল মাদরাসা থেকে চলমান জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিচ্ছে হিন্দু ধর্মাবলম্বী এক শিক্ষার্থী। তার নাম নয়ন। সে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের প্রামাণিক পাড়া এলাকার রতন রায়ের ছেলে। বছরের শুরুর দিকে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণিতে ভর্তি হয় নয়ন। চলমান জেডিসি পরীক্ষায় কুরআন মাজিদ, আরবীসহ হয়ে যাওয়া সব পরীক্ষা ভালোই হয়েছে বলেও জানায় সে।

হিন্দু হয়েও মামাদরাসা পরীক্ষায় অংশ নেয়ায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অবশ্য এ ব্যাপারে তার পরিবারেরও কোন অভিযোগ নেই । তার বাবা রতন রায় বলেন, ‘ছোট থেকেই ইসলাম ধর্মকে জানার অন্যরকম আগ্রহ আমার ছেলের। এজন্যই সে মাদরাসায় ভর্তি হয়। আমরা পরিবার থেকে কখনো প্রতিকূলতা দেখাইনি। আমরাও চাই সে ইসলাম ধর্মকে ভালো করে জানুক।’

ওই মাদরাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক অবস্থায় আমি জানতাম না যে, নয়ন হিন্দু সম্প্রদায়ের। কারণ, তার মাদ্রাসায় দেয়া তথ্যে নিজের নামসহ বাবা-মায়ের নামের সামনে পিছনে কোন ধর্মীয় পরিচয় ছিলনা। পরীক্ষার রেজিষ্ট্রেশনের জন্য সে টুপি পাঞ্জাবি পড়া ছবি দিয়েছিল। তাছাড়া নয়ন, রতন এরকম নাম মুসলিমদেরও আছে।’

এবিষয়ে নয়নের সাথে কথা বললে সে জানায়, ‘আমি আমার পরিচয় গোপন রাখতে চেয়েছিলাম। কারণ, আমি সনাতন ধর্মের এটা জানার পর যদি শিক্ষকরা আমাকে মাদরাসায় ভর্তি না করান।’

ইসলাম ধর্মকে জানার এত আগ্রহ কেন? এমন প্রশ্নের জবাবে নয়ন জানায়, ‘আমি সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুলে পড়েছি। সপ্তম শ্রেণিতে পড়ার সময় মাদরাসার সহপাঠীদের সাথে প্রাইভেট পড়তাম। তখন তাদের চালচলন, পড়ালেখা এবং ধর্মীয় বিষয়গুলো দেখে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ বেড়ে যায়। তখন তাদের সাথে পরামর্শ করে মাদরাসায় ভর্তি হই। আর আমি মাদরাসা থেকেই উচ্চ শিক্ষা অর্জন করতে চাই।’

মাদরাসায় পড়লেতো আরবী জানা আবশ্যক এমন প্রশ্নের উত্তরে সে জানায়, ‘আমি আলাদা ভাবে প্রাইভেট পড়ে আরবী বিষয় মোটামুটি আয়ত্ব করেছি।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ