বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।

রোববার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন করেন নোয়াখালী জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাক্তার ফাহিমা খাতুন উর্মি ও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহিউদ্দিন আব্দুল আজিম।

এ সময় মেডিকেল অফিসার ডাক্তার মাসুদুর রহমান গণমাধ্যমকর্মীদের জানান, দ্রুত সময়ের মধ্যে আবরারের ময়নাতদন্তের রিপোর্ট প্রদান করা হবে

এর আগে দাফনের আট দিনের মাথায় গতকাল শনিবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়েছিল। নোয়াখালীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিলের উপস্থিতিতে কবর থেকে লাশটি তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন।

গত বুধবার জবানবন্দি গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার মৃত্যুর পর দায়ের করা ‘অপমৃত্যু’ মামলার সঙ্গে নতুন মামলাটি তদন্ত করে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ