শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। তবে এখন পর্যন্ত শুরু হয়নি লঞ্চ চলাচল।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল (শনিবার) বিকেল থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ এবং রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মুহা. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়ার কিছুটা ভালো হওয়ায় সকাল পৌনে ৯টার দিক থেকে আবার ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরিগুলো চলাচল করলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ