বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে সাতক্ষীরায় শুক্রবার (৮ নভেম্বর) ভোর থেকে ও শনিবার (৯ নভেম্বর) ভোর থেকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে কখনও মাঝারি ও আবার কখনো ভারি বৃষ্টি হচ্ছে।

এদিকে জেলা প্রশাসেনের পক্ষ থেকে ১০ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করে স্ব-স্ব এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক সার্বক্ষনিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপকুলীয় এলাকার মানুষদেরকে সরিয়ে নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দূর্গত এলাকার মানুষের জন্য নগদ টাকা চালডাল ও শুকনা খাবারের ব্যাবস্থা করা হয়েছে। সার্বক্ষনিক খোঁজ খবর নেওয়ার জন্য জেলা প্রাশসন ও উপজেলা প্রশাসন মনিটরিং ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৭০টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

এছাড়াও ১২শ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ