সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বাবরি মসজিদের রায় নিয়ে বাংলাদেশে উত্তেজনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের বাবরি মসজিদের রায় নিয়ে বাংলাদেশ কোনো উত্তেজনার মধ্যে থাকবে না। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।

শনিবার রাজধানীতে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০১৯ এ যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাবরি মসজিদের রায় নিয়ে ভারত বর্ষে যেন শান্তি বজায় থাকে, সেটিই আশা করে বাংলাদেশ। আমি আশা করব, তাদের ওখানে সম্প্রীতি বজায় থাকবে।’

বাবরি মসজিদের রায় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। কারণ, আমি রায়ের বিষয়ে বিস্তারিত কিছু দেখিনি।

‘তবে বাংলাদেশে আমরা সম্প্রীতি সমঝোতার মধ্য থাকি। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়কে সঙ্গে নিয়েই আমাদের থাকতে হয়। আমাদের দেশের মানুষের যে সংস্কৃতি তৈরি হয়েছে, তাতে এ নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না বলেই আশা করি,’ বলেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ