শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

বাবরি মসজিদের রায়কে 'বিতর্কিত' ঘোষণা ইসলামী যুব আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহাসিক বাবরি মসজিদের স্থান নিয়ে ভারতের সূপ্রিম কোর্টের দেয়া রায়কে বিতর্কিত ঘোষণা করে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এর থেকে ভালো কিছু আশা করা যায় না।

তিনি আরো বলেন, বিজেপি নেতৃত্বেই ১৯৯২ সালে ঐতিহাসিক বাবরী মসজিদের উপর জঘন্য হামলা চালিয়ে এই ঐতিাসিক স্থাপনাটি ভেঙ্গে দেয়া হয়েছিল। তারপর দীর্ঘ দিন বিভিন্ন নাটকীয় ঘটনার পরে এই রায়ের মাধ্যমে মুসলিম উম্মাহর হৃদয় ক্ষত-বিক্ষত করেছে।

কে এম আতিকুর রহমান বলেন, এই রায়ে ঐতিহাসিক ও প্রত্বতাত্বিক বিষয় মিথ্যাচার করে আদালত হিন্দুত্ববাদীদের পক্ষাবলম্বন করেছে। এই ঘটনাটি আবারো প্রমাণ করল, ভারত ধর্ম নিরপেক্ষতাবাদের মুখোশ পড়ে বৃহত্তর ঐ ভূখন্ড থেকে অন্য সকল ধর্মকে নিশ্চিহ্ন করতে চায়।

কেন্দ্রীয় সভাপতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের সরকারকে এই বিতর্কিত রায়ের বিষয়ে উদ্বেগ প্রকাশের আহ্বান জানান তিনি।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ