শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

২৪টি খেলার মাঠের সংস্কার কাজ চলছে: আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির ২৪টি খেলার মাঠের সংস্কার কাজ চলছে। এসব মাঠের কাজ শেষ হলে রাতেও খেলাধূলার আয়োজন হবে। সেজন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। মাঠগুলো সুসজ্জিত করে একটি একটি করে জনগণের কাছে ছেড়ে দেয়া হবে।

শুক্রবার বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব খেলার মাঠে ‘শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।

মেয়র আতিকুল ইসলাম বলেন, নারী-পুরুষ, শিশু, বৃদ্ধদের জন্য মাঠের চারপাশে হাঁটার জায়গা রাখা হয়েছে। মাঠের নকশাগুলো তাদের নিয়েই করা।

তিনি বলেন, খেলাধূলা মানুষকে সামাজিকভাবে মিশতে শেখায়, শরীরকে সুস্থ রাখে, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহ যোগায়। তাই খেলাধূলার সঙ্গে থাকতে হবে।

উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ‘শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী। এসময় সাহিদ আহমেদ সিদ্দিকীসহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ