সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

র‌্যাবের হাতে অস্ত্রসহ ২ জলদস্যু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতির সময় র‍্যাবের অভিযানে নোয়াখালী থেকে অস্ত্রসহ মুহা. রাসেল ও মুহা. ইলিয়াস নামে দুই যুবককে আটক করা হয়েছে। তবে র‍্যাব বলছে, আটক দুইজনই স্থানীয় জলদস্যু ফকির বাহিনীর সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মুহা. আবু ছালেহ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে নোয়াখালীর চর জব্বার থানাধীন চরবাগ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি, চার রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, আটক ইলিয়াছ নোয়াখালীর দক্ষিণ চরবাগ্গা গ্রামের আবদুল গণির ছেলে ও রাসেল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের ফকরুদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনাস্থলে জলদস্যুরা বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জলদস্যুকে আটক করে।

ইলিশ মৌসুমকে সামনে রেখে জলদস্যু বাহিনীর সদস্যরা মেঘনার মোহনা ও বঙ্গোপসাগর এলাকায় তৎপর হয়ে উঠেছে। তারা জেলেদের অপহরণ, খুন, ট্রলার ছিনতাই ও মোবাইলের মাধ্যমে চাঁদাবাজী করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মুহা. আবু ছালেহ বলেন, আটকদের বিরুদ্ধে চরজব্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার চরাঞ্চল, মেঘনার মোহনা ও বঙ্গোপসাগরে জলদস্যুতা দমনে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ