সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে যারা দুর্নীতির অভিযোগ আনবে, তাদের সে অভিযোগ প্রমাণ করতে হবে, প্রমাণ করতে না পারলে মিথ্যা অভিযোগকারীদেরকে শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে বেশ কদিন ধরে আন্দোলন করছেন ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সেশন জটমুক্ত শিক্ষার পরিবেশ ধ্বংসের চেষ্টা হচ্ছে। শিক্ষকরা ছাত্রদের ব্যবহার করছেন।

গত শুক্রবার বিকেলে রেসিডেনসিয়াল মডেল স্কুলে কিশোর আলো আয়োজিত ‘লাভেলো কিআনন্দ’ অনুষ্ঠানে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থীর নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রথম আলোর দায়িত্বহীনতা মেনে নেয়া যায় না।

গতকাল বুধবার আবরারের বাবা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবহলোজনিত হত্যা মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ