বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

আলেমদের উদ্যোগে চতুলে শরয়ী ব্যাবস্থাপনায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওয়াহ ও সমাজ-সেবামুলক আলেমদের সংগঠন ইসলাহুল উম্মাহ পরিষদ চতুল কানাইঘাট, সিলেটের উদ্যোগে চতুলের জামিআ আসআদিয়া দারুল মাআরিফে আজ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সম্পূর্ণ শরয়ী ব্যাবস্থাপনায় ফ্রি চিকিৎসা-সেবা প্রদান অনুষ্টিত হয়।

এতে শতাধিক অসহায় ও দরিদ্র মহিলা, মাদরাসার ছাত্রী, বৃদ্ধা মহিলা ফ্রি চিকিৎসা-সেবা প্রদান করেন জালালাবাদ রাগিব-রাবিয়া মেডিকেল সিলেট'র সহকারী অধ্যাপক ডাক্তার তাহমিনা ইসলাম (এম. বি.বি. এস)।

এ সময় উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মাহ পরিষদের সেক্রেটারি হাফিয মাওলানা শুআইব, সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল মুনিব, সাহিত্য সম্পাদক আবদুল্লাহ বিন ইসমাঈল, সহ সাহিত্য সম্পাদক মাওলানা শাকির, হাফিয রুবেল, তামিম আহমদ, কাওসার আহমদ প্রমুখ।

আজকের এ আয়োজনটি বাস্তবায়নে প্রবাস থেকে সার্বিক সহযোগীতা করেন ইসলাহুল উম্মাহ পরিষদের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আলীমুদ্দীন, মাওলানা যিয়াউল আমীন ও হাফিয বুরহান প্রমুখ।

এ সংগঠনের সকল সদস্য দাওয়াহ ও সমাজ-সেবার ক্ষেত্রে ব্যাতিক্রমধর্মী অবদান রাখতে বদ্ধ পরিকর। আগামীতে আরোও সুন্দর আয়োজন নিয়ে সমাজের কাছে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ