মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর ইজতেমার সময় গাজীপুরে নির্বাচন না রাখার দাবি

হাসপাতালে বিএনপি নেতা নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অসুস্থ। গতকাল (মঙ্গলবার) রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (বুধবার) সকালে এ তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির বলেন, বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান।

‘সেখান থেকে ফেরার পথে তার একাধিকবার বমি হয়। পরে বাসায় চলে যান। অবস্থার পরিবর্তন না হলে রাত ১১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ৫১৭ নম্বর কেবিনে ভর্তি করা হয়’।

শায়রুল কবির বলেন, নজরুল ইসলাম খানের রোগনির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন নজরুল ইসলাম।

স্বামীর রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ সবার কাছে দোয়া চেয়েছেন নজরুল ইসলাম খানের স্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ