বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর নির্বাচনের ফল বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির রিপাবলিকানদের আধিপত্য কমতে শুরু করেছে দেশটিতে।

জানা যায়, দক্ষিণ-পূর্বাঞ্চলের অঙ্গরাজ্য কেন্টাকি ও ভার্জিনিয়ার স্থানীয় সরকার নির্বাচনের পর সে ধারণা আরও জোরদার হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে ডেমোক্র্যাটরা।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সরকার নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর চেয়ে বিপুল সংখ্যক ভোটে এগিয়ে কেন্টাকির গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা অ্যাটর্নি জেনারেল অ্যান্ডি বেশার।

একই দিনে ফল প্রকাশ পেয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও। সেখানেও ডেমোক্র্যাটদের পালে জয়ের বাতাস লাগে।

এদিকে কেন্টাকি নির্বাচনে কারচুপি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ না তুললেও ফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান গভর্নর ম্যাট বেভিন।

তবে এসব কানে না তুলে ৪১ বছর বয়সী বিজয়ী অ্যান্ডি শিগগিরই গভর্নরের পদে বসতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। তার বাবাও এ রাজ্যের সাবেক গভর্নর।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর শেষ হবে তার মেয়াদ। এরইমধ্যে নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ফলে আগামী বছরের নতুন নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যের এইসব নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখছেন অনেকেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ