শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. তাঁকে যেভাবে পেয়েছি  উগ্রবাদীদের টার্গেটে দারুল উলুম দেওবন্দ বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা

খোকার সম্মানে বৃহস্পতিবার ডিএসসিসি ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

খোকার প্রতি সম্মান প্রদর্শন করে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী বুধবার এ ছুটি ঘোষণা করা হয়। ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম রায় জানান, বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ থাকবে। এছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে। সবাইকে ওই জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাদেক হোসেন খোকা। ডিএসসিসির মেয়র সাঈদ খোকন প্রয়াত এ মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ