মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ

আবরার হত্যা:পছন্দের আইনজীবী রাখতে চায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র পাওয়ার পর দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিশেষ প্রসিকিউশন টিম গঠন করার প্রস্তুতি চলছে। ওই টিমে পছন্দমতো দুয়েকজন আইনজীবী রাখতে চায় আবরারের পরিবার।

এই দাবি নিয়ে বুধবার (৬ নভেম্বর) দুপুরে বুয়েট উপাচার্যের সঙ্গে দেখা করেছেন আবরারের মামা মোফাজ্জল হোসেন এবং মামাতো ভাই জহুরুল ইসলাম।

তিনি বলেন, ‘আবরার হত্যা মামলায় একটি বিশেষ প্রসিকিউশন টিম গঠন করা হবে। ওই টিমে আমরাও পছন্দ মতো দু’য়েকজন আইন বিশেষজ্ঞ রাখতে চাই। এ ব্যাপারে উপাচার্যের সহযোগিতা চেয়েছি। তিনি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

এসময় সেখানে ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক (ডিএসডাব্লিউ) মিজানুর রহমান, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট আবুল সাত্তার ছিলেন।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ