শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

স্কুল শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় আনিসুল হককে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনায় সাময়িকীটির সম্পাদক আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস গণমাধ্যমকে বলেন, রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় আনিসুল হক ছাড়াও প্রত্যক্ষদর্শীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তবে আনিসুল হককে কবে কখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা জানাতে রাজি হননি।

ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজন অনুসারে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত গত শুক্রবার বিকালে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ