বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারি চক্রের ৬০ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার সময় হরিণ শিকারের ফাঁদ ও তিনটি ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বন বিভাগ। এসময় হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল ও চুলাসহ বিভিন্ন সড়ঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ (মঙ্গলবার) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের সবার বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। তাদের সনাক্ত করতে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে খবর পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহা. মাহমুদুল হাসান বলেন, রাস মেলা উপলক্ষে কয়েকজন হরিণ শিকারের জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছিল-এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়মনি এলাকায় অভিযান চালায় বন রক্ষীরা।

এ সময় তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের তাড়া করে ট্রলার জব্দ করা হয়। ট্রলার তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল, চুলাসহ ৬০ জন শিকারিকে আটক করা হয়। আটকদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ