মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর ইজতেমার সময় গাজীপুরে নির্বাচন না রাখার দাবি

রিফাত হত্যা মামলা: ২ জনের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিফাত হত্যা মামলার দুই আসামির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। যাদের একজন আসামি রাফিউল ইসলাম রাব্বি ও অন্যজন কিশোর।

মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জাহাঙ্গীর কবির ও আইনজীবী মুহা. ছগির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মুহা. বশির উল্লাহ।

গত ১৫ অক্টোবর বরগুনার আদালত ওই কিশোরের জামিন নামঞ্জুর করলে ২৭ অক্টোবর হাইকোর্টে জামিন আবেদন করা হয়। এর আগে ৫ জুলাই স্কুলে যাওয়ার পথে সকাল ৮টায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগপত্রে ওই কিশোর ৮ নম্বর ক্রমিকে রয়েছে। বর্তমানে সে যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রয়েছে। এর মধ্যে রাফিউল ইসলাম রাব্বিও হাইকোর্টে আবেদন করেছেন।

২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাতকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এরপর গত ১ সেপ্টেম্বর আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৪ আসামির মধ্যে ১৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালত পলাতক আসামিদের মালামাল জব্দের আদেশ দিলে সাতজন পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় অভিযুক্ত আরও দুই আসামি এখনো পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নয়ন বন্ড ২ জুলাই ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ