মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর ইজতেমার সময় গাজীপুরে নির্বাচন না রাখার দাবি

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীসহ পাঁচজনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া পাঁচ আসামি হলেন- গৃহকর্মী সুরভী আক্তার নাহিদা, বেলায়েত হোসেন, গাউসুল আযম প্রিন্স, নুরুজ্জামান ও বাচ্চু।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) রবিউল আলম প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সুরভী আক্তারসহ ৫ জনকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ধানমন্ডি ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ক্রিয়েটিভ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিমের শাশুড়ি আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতির মরদেহ উদ্ধার করা হয়। ওই জোড়া খুনের ঘটনায় ৩ নভেম্বর ধানমন্ডি থানায় আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা মামলাটি দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ